admin
২৯ অক্টোবর ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর বীরগঞ্জ স্লুইসগেটে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ এমপি মনজুরুল ইসলামের দিকনির্দেশনায় সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ইউএনও সুমা খাতুন

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট এলাকায় ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি’র দিকনির্দেশনায় তিনি স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর দুই পাড়ের সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম ও অবকাঠামোগত দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কারিগরি ও প্রকৌশলগত বিষয় নিয়েও আলোচনা হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট এলাকাকে একটি সুন্দর ও আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় মানুষের জন্য হাঁটাচলা, অবসর সময় কাটানো এবং শিশুদের বিনোদনের সুন্দর পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নদীর দুই পাড়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এলাকাটি পৌরবাসীর জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্যেই সম্ভাব্য স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্লুইসগেট এলাকাকে পরিকল্পিতভাবে সাজানো গেলে এটি ভবিষ্যতে বীরগঞ্জ পৌর শহরের একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে স্থানীয়ভাবে প্রত্যাশা করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহাজান আলী, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে প্রস্তাবিত ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থায়ন এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

১

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

২

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

৩

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

৪

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

৬

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

৭

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

৮

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

৯

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১০

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

১১

যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১২

ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন

১৩

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অগ্নিসংযোগ ভাঙচুর করেছে।

১৪

নওগাঁর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের রাতভর অভিযানে ২৪ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৫

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬

​🚨 শ্রমিকের রক্তের বিনিময়ে আর কোনো বেইমানি নয়! 🚨

১৭

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই উদ্যোক্তাকে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ

১৮

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৯

টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে বোট জব্দ

২০