admin
১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই উদ্যোক্তাকে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ

মোঃ খোরশেদ আলম বকশীগঞ্জ (জামালপুর):

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উদ্যোক্তা মোঃ রাজিব বাহাদুর, স্বাধীন বাংলা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি ও যুব সংগঠক মোঃ গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। তাদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। যুবকদের শুধু চাকরির আশায় বসে না থেকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে হবে।

তিনি আরও বলেন, ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং নিয়মিত ঋণ পরিশোধ করতে হবে। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে দুইজন যুব উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব উদ্যোক্তা, যুব সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তফা গাজী ও সাংবাদিক আলামিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

২

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

৩

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

৪

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

৫

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

৬

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

৭

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

৮

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

৯

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১০

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

১১

কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়!

১২

দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন

১৩

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

১৪

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মাসুদ রানা ও শহিদুল নামে ২ জন গ্রেপ্তার

১৫

নওগাঁর শাপাহার সীমান্তে বিশেষ অভিযানে ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

১৬

নওগাঁর রানীনগরে দরিদ্র বাহাদুরের ভ্যান হারিয়ে দিশেহারা,প্রযুক্তির ছোঁয়ায় সেই ভ্যান উদ্ধার, ফুল দিয়ে পুলিশ সুপারকে কৃতজ্ঞতা

১৭

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১৮

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১৯

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০