admin
৩০ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ! ★থানায় এজাহার দিয়ে ভুক্তভোগীর অভিযোগ, মামলা গ্রহণে গড়িমসি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জেরে আট মাসের অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দেওয়া হলেও তিন দিনেও মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাঁদের অভিযোগ, এজাহার দেওয়ার পরও মামলা গ্রহণে পুলিশের পক্ষ থেকে গড়িমসি করা হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভূক্তভূগী পরিবার।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম (৪৮) বাদী হয়ে পীরগাছা থানায় লিখিত এজাহার দিয়েছেন। মারধরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।
সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন একই এলাকার আবুল কালামের ছেলে জয়নাল মিয়া (৩০), তাঁর স্ত্রী জয়নব জয়গন (৫২), মৃত কফিল উদ্দিনের ছেলে রনজু মিয়া (৪২), রনজুর ছেলে সাকিব ওরফে সাক্কু (২০), রমজান আলীর ছেলে ফাহিম মিয়া (২১), রমজান আলীর মেয়ে রুজিনা ওরফে রুজি (২৫) এবং রনজু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৩২)।
প্রায় ছয় বছর আগে রেহেনা বেগমের বড় মেয়ে নিপা আক্তার রিতুর সঙ্গে অভিযুক্ত জয়নাল মিয়ার বিয়ে হয়। তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে নিপা আক্তার রিতু আট মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ধারালো ছোরা, লাঠি ও লোহার রড নিয়ে রেহেনা বেগমের পথরোধ করেন এবং তাঁকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে ভুক্তভোগী রেহেনা কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাগ্নি মোরশেদা বেগমকে মারধর করা হয়। একপর্যায়ে লোহার রডের আঘাতে তাঁর নাকের বাঁ পাশে রক্তাক্ত জখম হয়।
পরে নিপা আক্তার রিতু এগিয়ে এলে তাঁকেও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তিনি মাটিতে পড়ে গেলে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন অভিযুক্তরা। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে রেহেনা বেগমকেও মারধর করেন অভিযুক্তরা। পরে তাঁর বড় ভাই আব্দুর রাজ্জাক এগিয়ে এলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত করেন অভিযুক্তরা।
ভুক্তভোগী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্তরা আমাকে, আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে,আমার ভাগ্নী ও আমার বড় ভাইকে মারপিট করে গুরুতর জখম করেছে। ওই সময়ে আমার কোমরে প্যাচানো জমি বন্ধকের ১ লাখ ৮০ হাজার টাকা ও আমার ভাগ্নীর দুইটি কানের দুল যাহার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা
ছিনিয়ে নেন অভিযুক্তরা।পরে আমি স্থানীয়দের সহায়তায় আহত আমার মেয়ে নিপা আক্তার রিতু ও ভাগ্নী মোরশেদা বেগমকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করাই। আমি এবং আমার বড় ভাই আব্দুর রাজ্জাক স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, ঘটনার পর থানায় লিখিত এজাহার দিয়েছি। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও মামলা গ্রহণ করা হয়নি। মামলা গ্রহণে গড়িমসির কারণে আমি ও আমার পরিবার হতাশ ও নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

১

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

২

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

৩

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

৪

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

৬

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

৭

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

৮

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

৯

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১০

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

১১

যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১২

ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন

১৩

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অগ্নিসংযোগ ভাঙচুর করেছে।

১৪

নওগাঁর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের রাতভর অভিযানে ২৪ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৫

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬

​🚨 শ্রমিকের রক্তের বিনিময়ে আর কোনো বেইমানি নয়! 🚨

১৭

বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই উদ্যোক্তাকে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ

১৮

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১৯

টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে বোট জব্দ

২০