
মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
২ নভেম্বর রোজ সোমবার দুপুর ১২:৩০ মিনিটে আশুলিয়া থানার জিরাবো এলাকায় পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সহিংসতা নিরসনে এবং সড়কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন সাভার উপজেলার সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় তিনি আন্দোলনরত শ্রমিক, স্থানীয় শিল্প মালিক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো উসকানিতে সহিংসতায় জড়ানো যাবে না। শ্রমিক-মালিক উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে এমপি জিরাবো বিশমাইল সড়কের নিরাপত্তা ব্যবস্থা, যানজট ও শ্রমিকদের যাতায়াতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রমিকরা এমপিকে কাছে পেয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
মন্তব্য করুন