admin
২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সীমান্তে পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল হ্নীলা কাস্টমসঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল জনৈক লালুর মৎস্যঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ –

গাইবান্ধা সদর হাসপাতালে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ:

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

“ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: —– অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

​সারাদেশে নতুন রূপরেখায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেম পরিষদ: উদ্যোগ থেকে বাস্তবায়ন

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

১০

মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

১১

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

১২

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

১৩

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

১৪

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

১৬

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

১৭

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

১৮

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

১৯

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

২০