দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি‌।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, মাসুদুর রহমান মিলন সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মেহেদী হাসান সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও রাব্বি মোল্লা দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরে তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজ পরিনত হয়।
তাই, আমি চাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
সে জন্য কেউ যদি আপনাদের উপর কখনো কোন প্রকার হুমকি বা আঘাত করার চেষ্টা তাহলে আমি আপনাদের পাশে আছি, এবং থাকব।
তিনি আরও বলেন, জুলাই অভোত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম কর্মীদের সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত।

প্রধান আলোচক বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের গাজীপুর জেলা কমিটি বিগত দিনে সাংগঠনিক তৎপরতা সন্তোষ জনক না হওয়ায় বেশ কয়েক বার পরিবর্তন করা হয়েছে। তবে এইবারের কমিটি সম্পুর্ন পেশাদার নিয়ে গঠিত। তাই আশা করছি আগামীদিনে গাজীপুর বাসীর জন্য নিরলস ভাবে কাজ করতে পারবে। প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তিনি সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানান।
সব শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাধারণ সম্পাদক কাজী শাকিল।
সঞ্চালনায় ছিলেন, জেলা কমিটি সভাপতি এ্যাডভোকেট দেবাশীষ রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১১

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১২

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

১৩

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৪

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১৫

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৬

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১৭

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৮

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

২০