
মাটি মামুন রংপুর ;
১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সাকলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন রোগীদের সেবার মান বৃদ্ধি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন