admin
২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কেবল একটি শিশুর শৈশবকেই কেড়ে নেয় না, বরং তার শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকেও সংকটের মুখে ঠেলে দেয়। এই সামাজিক সমস্যা প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’।

জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকার আয়োজনে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব এবং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা; মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া; পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল করিম এবং কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।

সজীব দত্তের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের সচেতন অবস্থান তুলে ধরে। অতিথিরাও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে, বাল্যবিবাহ প্রতিরোধ শুধু প্রশাসন কিংবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মের সম্মিলিত সচেতনতাই পারে এ সমস্যার কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেদের অধিকার, ভবিষ্যৎ ও সামাজিক দায়িত্ব সম্পর্কে ভাবনার নতুন সুযোগ সৃষ্টি করে। তারুণ্যের কণ্ঠে উচ্চারিত সচেতনতার এই বার্তা সমাজে বাল্যবিবাহমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয়কে আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

২

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৩

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

৪

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

৫

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

৬

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

৭

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

৮

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

৯

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

১০

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

১১

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

১২

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

১৩

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১৫

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

১৬

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৭

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

১৮

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১৯

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

২০