admin
২ নভেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মোঃ খোরশেদ আলম

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শিশির আহমেদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি মোঃ রামু মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক তাহের শেখ ও নিয়াজ মোরশেদ,সুমন, ছানোয়ার, মুনাহার, খোরশেদসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তাই সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদপত্রের অন্যতম বড় শক্তি। সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

২

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৩

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

৪

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

৫

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

৬

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

৭

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

৮

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

৯

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

১০

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

১১

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

১২

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

১৩

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১৫

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

১৬

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৭

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

১৮

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১৯

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

২০