দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
৩১ অক্টোবর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা যুবক নিহত,আহত ২

মিলন কুমার, আদিতমারী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তহিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মুন্সিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহিদুল ইসলাম একই ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকার বাসিন্দা ও দুলাল হোসেনের ছেলে।
আহতরা হলেন একই এলাকার জাবেদ আলীর ছেলে হযরত আলী (২০) এবং লুৎফর রহমানের ছেলে আমির হোসেন (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তিনজন একই মোটরসাইকেলে করে বাড়ি থেকে চাপারহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মুন্সিপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলটির গতি বেশি ছিল এবং এর হেডলাইট জ্বালানো ছিল না। একই সঙ্গে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলি ট্রাক্টরটির পেছনের লাইটও জ্বালানো ছিল না বলে জানান তারা।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করেন। আমির হোসেনের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁকে চাপারহাটে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। অপর দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
তবে রংপুরে নেওয়ার পথে মোটরসাইকেল চালক তহিদুল ইসলামের মৃত্যু হয়। অপর আহত হযরত আলী বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মাওলা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

২

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৩

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

৪

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

৫

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

৬

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

৭

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

৮

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

৯

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

১০

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

১১

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

১২

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

১৩

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১৫

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

১৬

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৭

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

১৮

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১৯

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

২০