দেওয়ান মোহাম্মদ রাশেদ আল আজাদ
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাকা ছাড়া সেবা মিলে না ফুলবাড়িয়া ইউপি পরিষদে।

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।নাগরিক সনদ,জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।অভিযোগ,নির্ধারিত সময়ে সেবা না পাওয়ার পাশাপাশি নানা অজুহাতে হয়রানি করা হচ্ছে সেবা প্রত্যাশীদের।
সেবাকারী ও স্থানীয়রা জানান,কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ৯টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ইউনিয়নে ৬০ লাখের অধিক মানুষের বসবাস। তাদের একমাত্র সেবার জায়গা ইউনিয়ন পরিষদ।

কিন্ত ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামীলীগ সমথির্ত চেয়ারম্যান আর পরিষদে আসেননি। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যার ফলে হাজারো মানুষের দূর্ভোগ বেড়ে যায়। ফলে জেলা প্রশাসকের নিদের্শে, যে সমস্ত ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান পদ শূণ্য ওইসব ইউনিয়নে জনগনের সেবা দিতে স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করবেন।তারি ধারাবাহিকতায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মানুষের ভোগান্তি কমাতে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএডিসি (সেচ) কর্মকর্তা। তিনি দুই দপ্তরের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদে সেবা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে। এছাড়া সেবা নিতে এসে অনেককেই পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।

জন্মনিবন্ধন,নাগরিক সনদ,ওয়ারিশ সনদসহ বিভিন্ন কাগজপত্র পেতে সময় লাগছে দীর্ঘদিন এমন অভিযোগ সেবা প্রত্যাশীদের। অভিযোগ রয়েছে,পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বারবার ধরনা দিয়েও কাঙ্খিত সেবা মিলছে না। কেউ কেউ আবার নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করেছেন। সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরছি। সময় মতো কাজ হচ্ছে না। এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে অভিযোগ সেবাকারীদের।সেবা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে টাকা নেওয়ার বিষয়টি তিনি পাশ কাটিয়ে যান। হয়রানি ও ভোগান্তি বন্ধ করে ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা সহজ, দ্রত ও স্বচ্ছভাবে নিশ্চিত করা হোক দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জানান, পরিষদের কিছু কর্মকর্তা অনিয়ম করে টাকা নেওয়ার প্রমান পেয়েছি। এবং তাদেরকে শোকজ করা হয়েছে।তবে দুই দপ্তরে কাজ করতে গেলে কিছুটা সমস্যা হয়।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী
কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান,সেবা প্রত্যাশীদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। টাকা বিষয়টি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানালেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১১

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১২

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

১৩

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৪

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১৫

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৬

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১৭

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৮

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

২০