দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
২ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লার সাংবাদিক নেতারা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতিতে দৃশ্যমান কোনো গুণগত পরিবর্তন আসেনি। বরং ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা আরও বেড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজে অপরাধপ্রবণতা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক এই সময়ের জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান।

এ ছাড়া বক্তব্য দেন দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো. শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা প্রতিবেদক জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনকসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসংগতি তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত হামলা, মামলা, হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার শিকার আট সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলার সম্পাদক মো. সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহসভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। পরে আয়োজক সংগঠনের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

২

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

৪

কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়!

৫

দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন

৬

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

৭

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মাসুদ রানা ও শহিদুল নামে ২ জন গ্রেপ্তার

৮

নওগাঁর শাপাহার সীমান্তে বিশেষ অভিযানে ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

৯

নওগাঁর রানীনগরে দরিদ্র বাহাদুরের ভ্যান হারিয়ে দিশেহারা,প্রযুক্তির ছোঁয়ায় সেই ভ্যান উদ্ধার, ফুল দিয়ে পুলিশ সুপারকে কৃতজ্ঞতা

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১১

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১২

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৩

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১৪

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

১৫

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

১৬

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

১৭

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

১৮

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

১৯

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

২০