admin
২ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

আমি মোঃ সুজন মিয়া আমার নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

​সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ ও প্রোফাইলে ২রা নভেম্বর আমাকে নিয়ে একটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত পোস্টে আমাকে নিয়ে যে রাজনৈতিক পরিচয় ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।
​ ​এই কুরুচিপূর্ণ ও মিথ্যা পোষ্টের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্ট করতে চাই যে:

​১. মালিক সমিতির কার্যক্রমে অনুপস্থিতি: ওই অপপ্রচারে আমাকে মালিক সমিতির সহ-সম্পাদক হিসেবে জড়িয়ে যে দাবি করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। আমি ব্যক্তিগত বা অন্য নানা ব্যস্ততার কারণে গত তিন মাস ধরে মালিক সমিতির সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ দূরে সরে আছি এবং সমিতির কোনো ধরনের কার্যক্রমে আমার কোনো সম্পৃক্ততা নেই। এমতাবস্থায় আমাকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।

​২. বৈধ ব্যবসায়িক পরিচয়: আমার একটি বৈধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এর আইনসম্মত ট্রেড লাইসেন্স রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসলেও আমার ব্যাবসা প্রতিষ্ঠান ও সুনাম ক্ষুণ্ন করতে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

​৩. রাজনৈতিক পরিচয় ও রাজপথের ত্যাগ: আমি একজন গর্বিত বিএনপি পরিবারের সন্তান। বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে সক্রিয়ভাবে কাজ করে গেছি এবং দলের পক্ষে সর্বদা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমার রাজনৈতিক আদর্শ ও পরিচয় নিয়ে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই। আমি সংসদ নির্বাচনে ভালুকায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য অক্লান্ত পরিশ্রম ও কাজ করেছি।

​
​৪. সামাজিক সুনাম: আমি সবসময় সততা ও স্বচ্ছতার সাথে জীবনযাপন করে আসছি। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে এলাকার সাধারণ মানুষ, আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বিভ্রান্ত হবেন না বলে আমি বিশ্বাস করি।

​অতএব, কোনো প্রকার সত্যতা যাচাই না করে এ ধরনের মানহানিকর ও বানোয়াট তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব।

​নিবেদক,
​মো: সুজন মিয়া
ভালুকা, ময়মনসিংহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

২

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

৪

কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়!

৫

দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন

৬

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

৭

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মাসুদ রানা ও শহিদুল নামে ২ জন গ্রেপ্তার

৮

নওগাঁর শাপাহার সীমান্তে বিশেষ অভিযানে ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

৯

নওগাঁর রানীনগরে দরিদ্র বাহাদুরের ভ্যান হারিয়ে দিশেহারা,প্রযুক্তির ছোঁয়ায় সেই ভ্যান উদ্ধার, ফুল দিয়ে পুলিশ সুপারকে কৃতজ্ঞতা

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

১১

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১২

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৩

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১৪

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

১৫

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

১৬

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

১৭

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

১৮

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

১৯

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

২০