admin
৩০ অগাস্ট ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে স্কুলের পরিচালকের বাড়িতে হামলা-ভাংচুর, ছেলেকে অস্ত্র ধরে লুটপাট

বিশেষ প্রতিনিধি
জাকির হোসেন লিটন

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে এক স্কুলের পরিচালকের বসত-বাড়িতে হামলা ও বাউন্ডারি দেয়ালসহ আসবাবপত্র ভাংচুরের অভিযোগে পাওয়া গেছে। এসময় তার বড় ছেলের সামনে অস্ত্র ধরে টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায় শনিবার সকালে স্কুল পরিচালক হারুন অর রশিদের বসত-বাড়িতে এ হামলা ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে কালিয়াকৈর সৃষ্টি ক্যাডেট স্কুলের পরিচালক হারুন অর রশিদ সঙ্গে তার ভাই শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কিন্তু সকালে ওই স্কুল পরিচালক হারুন তার স্ত্রী-সন্তানদের বাড়িতে রেখে কালিয়াকৈর যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি বেড়িয়ে যাওয়ার পর-পরই সকাল সাড়ে ৯টার দিকে তার দুই ভাই শফিকুল ও শহিদুলের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক কুড়াল, হাতুর, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত-বাড়িতে হামলা চালায়। তারা হামলা চালিয়ে বাড়ির বাউন্ডারি দেয়াল ভাংচুর করে। এসময় তারা ওই স্কুল পরিচালকের ৯/১০ বছরের বড় ছেলে আল ইয়াসা সরকারের গলায় অস্ত্র ধরে ঘরের ভেতরে আসবাবপত্র ভেঙ্গে কয়েক লক্ষ টাকা, ১০ ভড়ি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটপাট চালায় হামলাকারীরা। পরে তাদের ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। এতে ওই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ওই স্কুল পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই স্কুল পরিচালক হারুন অর রশিদ জানান, আমি বেরিয়ে যাওয়ার পরপরই শফিকুল ও শহিদুলের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে। বাড়ির ভেতরে ঢুকে বাউন্ডারি দেয়ালসহ আসবাবপত্র ভাংচুর করে। এসময় হামলাকারীরা আমার ছেলের গলায় অস্ত্র ধরে স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতনেরসহ জমানো টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। ওই স্কুল পরিচালকের স্ত্রী মৌসুমী আক্তার জানান, ওরা আমাদের এখানে থাকতে দেবে না, বাড়িঘর রেখে আমাদের চলে যেতে বলে। এতো গুলো সন্ত্রাসী লোক হামলা চালিয়ে ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাদের ছেলের সামনে অস্ত্র ধরে তাকে জিম্মি করে ফেলে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ১০ ভড়ি স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকা লুটপাট করে।
অভিযুক্তদের মধ্যে শফিকুল ইসলাম জানান, বাড়ির জমি নিয়ে অনেক বার শালিস বৈঠক হয়েছে। সর্বশেষ থানাতেও এমন বৈঠক হয়। সেখানেও তিন ভাইয়ে ৫ শতাংশ করে জমি নিবো সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বন্টননামা দলিলের কথা হলেও তিনি গড়িমসি করতেছেন। এ জন্য আমরা উনার বাউন্ডারির কয়েকটি ইট খুলেছিলাম। তবে লুটপাটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তবে আমরা তিনভাই যেন মিলেমিশে থাকতে পারি, সেই সমাধান চাই।
এব্যাপারে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১১

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১২

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

১৩

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৪

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১৫

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৬

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১৭

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৮

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

২০