admin
২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসার একটি আধাপাকা টিনশেড ঘর ভেঙে ইট ও টিন বিক্রির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার মো. আব্দুল লতিফের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, কোনো রেজুলেশন বা দরপত্র প্রক্রিয়া অনুসরণ না করেই মাদরাসার এসব সম্পদ বিক্রি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সুপার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রায় ২০ হাত দৈর্ঘ্যের পুরোনো আধাপাকা টিনশেড ঘরটি ভেঙে ইট ও টিন সরিয়ে নেওয়া হয়েছে। এসব মালামালের মূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে দাবি স্থানীয়দের। তবে কী পরিমাণ মালামাল সরানো হয়েছে, কত টাকায় বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ প্রতিষ্ঠানের তহবিলে জমা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সরেজমিনে তথ্য সংগ্রহের সময় মাদরাসার অফিস সহকারী শামসুজ্জোহা কিনুর বাড়ির উঠোনে ইট দেখতে পান দৈনিক সকালের সময়ের প্রতিবেদক। এ বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে অফিস সহকারী দাবি করেন, মাদরাসার সুপারের সঙ্গে কথা বলেই তিনি ইটগুলো বাড়িতে নিয়ে এসেছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপার মো. আব্দুল লতিফ বলেন, অফিস সহকারী শামসুজ্জোহা কিনু কিংবা নৈশপ্রহরী সোহাগ মণ্ডল কেউই মাদরাসার টিন বা ইট নিয়ে যাননি। তাঁর দাবি, ঘর ভাঙার পর ইটগুলো প্রতিষ্ঠানের জায়গায় রাখা হয়েছিল। পরে স্থানীয় লোকজন সেখান থেকে ইট নিয়ে গেছেন।

সুপারের বক্তব্য ও অফিস সহকারীর দাবির মধ্যে ভিন্নতা থাকায় ঘর ভাঙার পর উদ্ধার করা মালামাল কোথায় রাখা হয়েছিল, কীভাবে সরানো হয়েছে এবং এর বিপরীতে কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে মাদরাসার সভাপতি ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, মাদরাসার পুরোনো ঘর ভাঙার সিদ্ধান্ত গ্রহণ, উদ্ধার করা মালামাল বিক্রির অনুমোদন, বিক্রয়মূল্য এবং অর্থ জমার হিসাব যাচাই করা হোক। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসনের তদন্তে মাদরাসার সম্পদ সরানো ও বিক্রির অভিযোগের কী তথ্য উঠে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।

২

জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক

৩

নওগাঁর মহাদেবপুর চৌদ্দমাইল ৯ লাখ টাকা ছিনতাইয়ে প্রধান ভূমিকায় ছিল রবিন, কৃষক দল নেতা গ্রেপ্তারের পর দল থেকে স্থায়ী বহিষ্কার

৪

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবার বিশাল চালান জব্দ, দেশীয় অস্ত্রসহ আটক ২

৫

জনগণের জানমালের নিরাপত্তায় নিরলস ওসি মনোয়ার জাহান! অপরাধমুক্ত নলডাঙ্গা গড়ার প্রত্যয়ে জনসচেতনতার মহতী উদ্যোগ

৬

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি মেলার উৎসব ২০২৬

৭

কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

৮

টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন, দুইজনের মৃত্যু

৯

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্বারোপ

১০

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে বেতন-ভাতা আটকে অর্থ দাবির অভিযোগ

১১

মনিরুজ্জামান তোফায়েল এখন সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি)ও পিআইডি কার্ড বানিজ্যে ব্যস্ত।

১২

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে এজাহার ভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

১৩

ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ভাবগাম্ভীর্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে

১৫

মানবিক সেবায় সবার আগে,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন

১৬

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

১৭

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১৮

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

১৯

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

২০