admin
৪ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টায় নগরীর অলংকার মোড়স্থ হানিমুন টাওয়ারের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২০২৬ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও সংগঠনের সহসভাপতি আমিনুল হক রিপন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটো, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. শফিকুর রহমান, মো. বিল্লাল হোসেন, প্রকৌশলী লোকমান হোসেন গাজী, মো. শামসুদ্দিন, আয়েশা আক্তার, মো. কায়সার, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, মো. আলবিন, মো. এনাম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৭ ডিসেম্বর ২০২৬, রোববার, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২০২৬ জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আয়োজনকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. কামরুল ইসলাম ও সদস্যসচিব আমিনুল হক রিপন সংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাঁদের প্রত্যাশা, সবার আন্তরিক অংশগ্রহণ, সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগে অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২০২৬ একটি সফল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।

২

জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক

৩

নওগাঁর মহাদেবপুর চৌদ্দমাইল ৯ লাখ টাকা ছিনতাইয়ে প্রধান ভূমিকায় ছিল রবিন, কৃষক দল নেতা গ্রেপ্তারের পর দল থেকে স্থায়ী বহিষ্কার

৪

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবার বিশাল চালান জব্দ, দেশীয় অস্ত্রসহ আটক ২

৫

জনগণের জানমালের নিরাপত্তায় নিরলস ওসি মনোয়ার জাহান! অপরাধমুক্ত নলডাঙ্গা গড়ার প্রত্যয়ে জনসচেতনতার মহতী উদ্যোগ

৬

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি মেলার উৎসব ২০২৬

৭

কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

৮

টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন, দুইজনের মৃত্যু

৯

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্বারোপ

১০

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে বেতন-ভাতা আটকে অর্থ দাবির অভিযোগ

১১

মনিরুজ্জামান তোফায়েল এখন সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি)ও পিআইডি কার্ড বানিজ্যে ব্যস্ত।

১২

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে এজাহার ভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

১৩

ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ভাবগাম্ভীর্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে

১৫

মানবিক সেবায় সবার আগে,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন

১৬

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

১৭

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১৮

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

১৯

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

২০