admin
৪ নভেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি মেলার উৎসব ২০২৬

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়া ওয়ার্ডের চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী সার্বজনীন শ্যামাপূজা-২০২৬ ও দীপাবলি উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চৌমাশিয়া সনাতন-সমাজ কল্যান সংঘ আদিবাসী ও সরকার পাড়া যৌথ উদ্যোগে আগামী ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী এ ধর্মীয় মেলার উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর রবিবার উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মাতৃবরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সারে ৬ টায় সন্ধ্যারতি ও উরাভানকে প্রদীপ প্রদর্শন, রাত ৮ টায় শ্রীশ্রী শ্যামা মায়ের শুভ অধিবাস এবং রাত ৯টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভক্তিমূলক সংগীতের এ আয়োজনে ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

৮ নভেম্বর রবিবার সকাল ১১টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি এবং রাত ১২টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার্চনা শেষে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদানের কর্মসূচি রয়েছে।

আয়োজকেরা জানান, দেবী শ্যামা বা মা কালীর আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির প্রতিষ্ঠা এবং ভক্তদের মঙ্গল কামনা করা হয়। দীপাবলির আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার দূর করে আলো, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।

দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

আয়োজনে: চৌমাশিয়া সরকার পাড়া ও আদিবাসী পাড়া সনাতন সমাজ কল্যাণ সংঘ ও পরিষদ।

উৎসব অঙ্গণ- চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দির মাঠ প্রাঙ্গণ, চৌমাশিয়া সরকার পাড়া, মহাদেবপুর নওগাঁ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

১

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

২

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৩

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৪

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

৫

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

৬

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

৭

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

৮

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

৯

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

১০

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১১

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১২

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৩

নারী অধিকার ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছাঃ সালমা খাতুন

১৪

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

১৫

কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

১৬

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান: ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক ১

১৭

নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

১৮

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা।।

১৯

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

২০