admin
১৬ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা মহাদেবপুর ও বিভিন্ন উপজেলায় চাহিদার তুলনায় রাসায়নিক সারের সরকারি বরাদ্দ অপ্রতুল হওয়ায় ক্ষুব্ধ হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ তৃণমূল কৃষকেরা।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ে অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করেন।

এতে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ কৃষকদের ভাষ্য, আগাম জাতের আলু, সরিষা, পেঁয়াজসহ শীতকালীন বিভিন্ন শাকসবজি চাষের জন্য তাঁরা জমি প্রস্তুত করছেন। এ মুহূর্তে জমিতে পর্যাপ্ত রাসায়নিক সার প্রয়োগ অপরিহার্য হলেও ডিলারের কাছ থেকে কোনো সার পাওয়া যাচ্ছে না আবার রাতের অন্ধকারে এক এলাকা থেকে অন্য এলাকায় সার পাচার হচ্ছে।

সময়মতো আতবধান, শাক সবজি আলু সরিষা কপি ছিশ বেগুন পেয়াজসহ বিভিন্ন মসজিদে সময় মত সার প্রয়োগ করতে না পারলে ফলন বিপর্যয় ও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

মহাদেবপুর উপজেলা ৯ নং চেরাগপুর ইউনিয়নের ফুলবাড়ী বাগধানা রতনাপাড়া নলবল মাইবা-ছয়ঘাটি শরিফপুর বাগাচারা লক্ষ্মীপুর ভান্ডারপুর খদ্দনারায়নপুর চৌমাশিয়া সরকারপাড়া সাধারণ মানুষ ডিএপি পটাস ও ইউরিয়া সারের সংকটের কারনে কৃষক দুর্যোগ পোহাতে হচ্ছে। ছোট মুল্লুক গ্রামের কৃষক শ্রীমান আলি মোল্লা ক্ষোভ প্রকাশ করে জানান, সার পাওয়ার আশায় ভোর রাত ৩টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি কোনো সার পাননি।

একই গ্রামের কৃষক অখিল চন্দ্র জানান, ভরা মৌসুমে অন্তত ২৫ বস্তা সারের প্রয়োজন হলেও এক বস্তাও সংগ্রহ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে বর্তমানে ২ হাজার ৫০০ বস্তা ডিএপি, ২ হাজার ৫০০ বস্তা এমওপি (পটাশ) এবং ১ হাজার বস্তা টিএসপি সারের জরুরি চাহিদা রয়েছে। বিপরীতে অক্টোবর মাসের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ২০০ বস্তা ডিএপি, ৯০ বস্তা টিএসপি ও ১৮২ বস্তা এমওপি সার—যা বাস্তব চাহিদার তুলনায় নগণ্য।

ইউনিয়নটিতে কেবল বিসিআইসির একজন ডিলার (মেসার্স আবুল এন্টারপ্রাইজ) রয়েছেন এবং বিএডিসির কোনো নিজস্ব ডিলার না থাকায় ডিলারভিত্তিক কোটায় বরাদ্দ আরও সংকুচিত হয়েছে।

এ বিষয়ে বিসিআইসির সার ডিলার আবুল হোসেন জানান, চাহিদার তুলনায় নামমাত্র সরকারি বরাদ্দ আসায় বিপুলসংখ্যক কৃষককে সার দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে এ ধরনের বিশৃঙ্খল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কৃষকদের মাঝে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছে।

তবে চলতি মাসেই অতিরিক্ত সার বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুততম সময়ে নতুন বরাদ্দ পৌঁছালে সংকট নিরসন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

১

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

২

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

৩

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

৪

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

৫

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

৬

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

৭

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৮

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

৯

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

১২

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

১৩

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

১৪

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৬

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

১৭

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১৮

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

১৯

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

২০