admin
৩ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) কে মুঠোফোনে হুমকি দিয়ে পদ বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সংগঠনটির সদস্য আবু তাহেরের বিরুদ্ধে। গেল রোববার (০১ নভেম্বর) হুমকি প্রদানের পর কল রেকর্ডটি নেট দুনিয়ায় ভাইরাল হয়।

কল রেকর্ডটিতে আবু তাহের বর্তমান বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) কে বলেন আপনি দায়িত্ব ছেড়ে দেন, না হলে সব হারাবেন। না হলে স্বঘোষিত সভাপতি হিসেবে ঘোষনা দিবো। অথচ এই সংগঠনের নিয়ম অনুয়ায়ী কেন্দ্রীয় কমিটিই জেলা কমিটি প্রদান করে থাকেন। স্থানীয়ভাবে কমিটি বা পদ দেয়ার কোন সুযোগ নেই।

পদ বাগিয়ে নিতে না পেরে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে কয়েকজন সদস্যকে সাথে নিয়ে জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ডেকে বর্তমান সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। শুধু তাই নয় স্থানীয় সংবাদকর্মীরা কল রেকর্ডটি প্রচার করায় সেখানেই সাংবাদিকদের উপর ক্ষুদ্ধতা প্রকাশ করেন। পরে সাংবাদিকদের তোপের মুখে ক্ষমা চেয়ে বিদায় নেন আবু তাহের।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) বলেন, আবু তাহের কমিটির ১০ নম্বর কার্য নির্বাহী সদস্য তিনি বেশকিছুদিন ধরে দাবি করছিলেন সহসভাপতি হবেন। যেহেতু কেন্দ্রীয় কমিটি এর অনুমোদন দিয়ে থাকে সেই ব্যবস্থা নেয়া হচ্ছিল। হঠাৎ করেই তিনি ফোন করে সভাপতি পদটি ছেড়ে দিয়ে তাকে সভাপতি বানাতে বলেন। একই সাথে তিনি হুমকিও দেন। এ বিষয়ে আমি অপরাগতা প্রকাশ করায় আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। যা রিতিমত অন্যায় গঠনতন্ত্র বিরোধী। কয়েকজন সদস্য সংগঠনটিকে নস্ট করা চেস্টায় লিপ্ত ছিল আমরা ধারনা করেছিলাম। তাই মির্জা আবু তাহের সহ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক সিন্ধান্ত নিয়ে রাখি। ভেবেছিলাম তারা সঠিত পথ অবলম্বন করবে। সেই অপেক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠিক সিদ্ধান্ত প্রেরণ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে তা দ্রুত কেন্দ্রে পাঠানো হবে। এমন অবস্থায় বিসিডিএস ভবনে দাপ্তরিক সহ অফিসের মালামাল রয়েছে। তারা সেখানে যেকোন সময় হামলা করতে পারে। এজন্য জেলা প্রশাসনের সহযোগীতাও কামনা করছি।

সংঠনটির তথ্য বলছে, গেল সরকারের সময় ১৭ বছর বাংলাদেশ কমিটি আসার পর নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। একটা শ্রেণী তা সইতে না পেরে এমন কার্যক্রমে লিপ্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

২

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

৩

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

৪

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

৬

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৭

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

৮

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১০

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

১১

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

১২

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

১৩

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৪

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৫

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

১৬

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১৭

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

১৮

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

২০