admin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

ফলক উন্মোচনের মধ্য দিয়ে বরগুনার আমতলী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় দত্ত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশালের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব তুহিন মৃধা, ওয়ার্ল্ড ভিশন আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, মেডিকেল অফিসার ডা. শুভ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ শেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কাজী, পুরোহিত, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কিশোর-কিশোরী ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এটি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাহাটে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক বার্তা জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক সনি আকরাম

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দামুড়হুদায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা মনিরুল ইসলামের –

আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১

বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ –

১০

গাইবান্ধা সদর হাসপাতালে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ:

১১

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

১২

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

“ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”

১৪

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

১৫

মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

১৬

শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: —– অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

১৭

​সারাদেশে নতুন রূপরেখায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেম পরিষদ: উদ্যোগ থেকে বাস্তবায়ন

১৮

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

১৯

মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

২০