
মোঃ রিফাত আলী
জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন ওরফে ভুট্রো নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক খোকন ওরফে ভুট্রো জামালপুর শহরের শুটকি পট্টি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন