দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। দায়িত্ব পালনরত সাংবাদিককে ভয় দেখিয়ে, হামলা করে কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এর প্রভাব পড়বে পুরো সাংবাদিক সমাজের ওপর। মাঠপর্যায়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো সাংবাদিক আক্রান্ত হওয়ার পরও যদি অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, তাহলে তা আইনের শাসন ও সাংবাদিক নিরাপত্তা—দুই ক্ষেত্রেই নেতিবাচক বার্তা দেয়।

মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো চাপের কাছে সাংবাদিক সমাজ মাথা নত করবে না। সাংবাদিকের ওপর হামলার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

১

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

২

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

৩

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৪

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

৫

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৬

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

৭

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

৮

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

৯

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

১০

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১১

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১২

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

১৩

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১৪

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

১৫

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

১৭

কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়!

১৮

দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন

১৯

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

২০