দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
১৪ অক্টোবর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​ভালুকায় হ্যানি ট্র্যাপ চক্রের সাথে সম্পৃক্ততার মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ

​আপনার বহুল প্রচারিত পত্রিকা/অনলাইন পোর্টালে সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ আক্তারকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে আমাকে তথাকথিত ‘হ্যানি ট্র্যাপ’ চক্রের সাথে জড়িত বলে যে অভিযোগ তোলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।
​প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার মানহানি করার একটি কুচক্রী মহলের অপচেষ্টা মাত্র। আমি স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। বিগত ১০টি বছর ধরে দিনমজুর, গরিব, দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। আমার এই দীর্ঘদিনের সুনাম ও অর্জিত ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে এই অনৈতিক ঘটনার সাথে আমার কোনো দূরবর্তী সম্পৃক্ততা নেই।
​আমার একমাত্র ভরসার জায়গা হলো আমার এলাকার সর্বস্তরের জনগণ। তাই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই মিথ্যা সংবাদের প্রতি সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে, কোনো ধরনের সত্যতা যাচাই না করে এমন মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
​আমি আমার এলাকার সর্বস্তরের জনগণের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

​​প্রতিবাদকারী
শাহানাজ আক্তার
সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)
১০নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ, ভালুকা, ময়মনসিংহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

১

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

২

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

৩

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

৪

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

৫

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

৬

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

৭

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৮

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

৯

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

১২

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

১৩

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

১৪

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৬

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

১৭

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১৮

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

১৯

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

২০