দেওয়ান মোহাম্মদ রাশেদ আল আজাদ
৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীকে অনুসরণ করে শ্লীলতাহানির অভিযোগ, সাবেক কেয়ারটেকার আটক।

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর থানার সামনে এক নারীকে অনুসরণ করে অশ্লীল কথাবার্তা, কুৎসিত অঙ্গভঙ্গি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার সাবেক কেয়ারটেকারের বিরুদ্ধে।

৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানার সামনে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

অভিযোগকারী মোছাম্মৎ নুপুর আক্তার (৪১) কালিয়াকৈরের মৌচাক এলাকার বাসিন্দা। অভিযুক্ত সেন্টু মিয়া (৪৫) টাঙ্গাইলের দেলদুয়ার থানার কড়াইখালী এলাকার মৃত মধু খানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মৌচাক এলাকায় বসবাস করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালিয়াকৈর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সেন্টু মিয়া একসময় নুপুর আক্তারের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার স্বভাব-চরিত্র নিয়ে আপত্তি থাকায় তাকে কাজ থেকে বিদায় করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি নুপুর আক্তারের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতি করার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, প্রায় ছয় মাস ধরে নুপুর আক্তারকে রাস্তাঘাটে দেখলেই সেন্টু মিয়া অশালীন কথাবার্তা বলে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তার আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার দিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে নুপুর আক্তার কালিয়াকৈর সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার উদ্দেশ্যে মৌচাক থেকে রওনা হন। এ সময় সেন্টু মিয়া তার পিছু নেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে কালিয়াকৈর থানার সামনে সড়কে বাস থেকে নামার সময় অভিযুক্ত তাকে দেখতে পান। এ সময় তিনি কুৎসিত অঙ্গভঙ্গি করে অশ্লীল কথাবার্তা বলেন এবং নুপুর আক্তারকে খারাপ প্রস্তাব দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নুপুর আক্তার এর প্রতিবাদ করলে সেন্টু মিয়া তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে সেন্টু মিয়াকে আটক করেন। পরে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পরবর্তীতে থানায় এসে এজাহার দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সেন্টু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালিয়াকৈর থানায় লিখিত এজাহার দিয়েছেন নুপুর আক্তার।

এ বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

১০

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১২

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১৩

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

১৪

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৫

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১৬

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৭

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১৮

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৯

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

২০