
মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আসন্ন (৪)নং মৌচাক ইউনিয়ন পরিষদ, নির্বাচনকে সামনে রেখে,ফেস্টুন, ব্যানার সহ বিভিন্ন সামাজিক, মানবিক, সেবামূলক, কার্যক্রম চালিয়ে নিজেকে পরিচিতি জানান দিচ্ছেন মেম্বার পদপ্রার্থী
এর ওই ধারাবাহিকতায় ৪- নং মৌচাক ইউনিয়ন – ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফাইজুল ইসলাম লিটন।
বিভিন্ন সামাজিক মানবিক, সেবামূলক, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ৬ নং ওয়ার্ডে। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, ওরশ মাহফিল, রাস্তাঘাট, খেলাধুলা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মাদক বিরোধী কার্যক্রম,হাট বাজার, দোকান পাট, গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গানের মেলা সহ যোগ দিচ্ছেন ৬ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক, সেবামূলক উন্নয়ন কার্যক্রমে।
মতবিনিময় এবং উঠান বৈঠক করছেন, সকল শ্রেণী পেশার মানুষের সাথে, আলেম-ওলামা, শিক্ষক, জ্ঞানীগুণী মুরুব্বী, যুবক ও মা-বোনদের সাথে। সামাজিক, মানবিক, সেবামূলক উন্নয়ন কার্যক্রমে দিচ্ছেন আর্থিক সহায়তাও।
দীর্ঘদিন যাবত ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফাইজুল ইসলাম লিটন এর এমন সেবামূলক উন্নয়ন কার্যক্রমে খুশি স্থানীয় বাসিন্দারা।
৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ ফাইজুল ইসলাম লিটন, মেম্বার পদপ্রার্থী হিসেবে, দীর্ঘদিন যাবত ৬ নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক, মানবিক, সেবামূলক, উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
লিটনের এমন কার্যক্রম সবসময় অব্যাহত থাকুক আমরা ৬ নং ওয়ার্ড এর মানুষ এমনটাই প্রত্যাশা করি এবং তার মাধ্যমেই গড়ে উঠুক একটি উন্নয়নশীল, আদর্শ, মাদক মুক্ত,-৬ নং ওয়ার্ড।
ফাইজুল ইসলাম লিটন বলেন, আসন্ন ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
৬ নং ওয়ার্ড থেকে আমি মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আমি দীর্ঘদিন যাবৎ এই ৬ নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক, মানবিক, সেবামূলক, উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।
ফায়জুল ইসলাম লিটন আরো বলেন,
৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের গুরুত্বপূর্ণ মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে যদি মেম্বার হিসেবে নির্বাচিত করেন। তাহলে আমি ৬- নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল, মাদকমুক্ত, আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ্।
মন্তব্য করুন