admin
২৪ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দা কালিকাপুরে শেখ হাসিনার আগমন নিয়ে মাইকিংয়ের ভিডিও, ভাইরাল হওয়ায় দুইজন গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা কালিকাপুরে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন” এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিক্সা ও জব্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করেন।

সেখানে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে রাতে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে আসে। এরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা এবং ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, মাইকিংয়ের ঘটনা সম্পর্কে জানার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এ ছাড়া মান্দা উপজেলার নবগ্রাম তালাপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল জলিল সরকার (৫০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মাইকিংয়ের উদ্দেশ্য, এর পেছনে অন্য কেউ জড়িত কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

১

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

২

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

৩

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

৪

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

৫

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

৬

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

৭

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৮

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

৯

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

১০

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১১

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

১২

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১৩

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

১৪

যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন

১৬

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অগ্নিসংযোগ ভাঙচুর করেছে।

১৭

নওগাঁর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের রাতভর অভিযানে ২৪ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৮

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

​🚨 শ্রমিকের রক্তের বিনিময়ে আর কোনো বেইমানি নয়! 🚨

২০