দেওয়ান মোহাম্মদ রাশেদ আল আজাদ
২৯ অগাস্ট ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা পাল পাড়ায় বইছে আনন্দের হাওয়া। চারদিকে চলছে জোরদার প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা কারিগররা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রতিমা গড়ার কাজ। প্রতি বছরই আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রতিমা সজ্জার জন্য নজর কাড়ে এই এলাকা। এবারও তার ব্যতিকেণ্ড ঘটেনি; মাটি বা খড়ের চিরাচরিত আবরণের বদলে সম্পূর্ণ ভিন্নধর্মী উপকরণে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা।

ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে এখন থেকেই পূজা মণ্ডপে ভিড় করছেন উৎসবপ্রেমী ও উৎসুক জনতা। মণ্ডপ ঘুরে দেখা গেছে, মাটির অবয়বের ওপর নিখুঁতভাবে বসানো হচ্ছে । তার ওপর সূক্ষ্ম নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর অলংকার ও চোখ ধাঁধানো পোশাক।

প্রতিমা শিল্পী নবদ্বীপ সরকার জানান, মা দুর্গার প্রতিমা তৈরির এই বিশেষ কৌশল তিনি দীর্ঘদিন ধরে রক্তসাৎ করেছেন। সেই অভিজ্ঞতা ও নিপুণ শ্রম কাজে লাগিয়ে এ অঞ্চলের মণ্ডপে প্রথমবারের মতো এমন সৃষ্টিশীল কাজ করছেন। কয়েক মাস ধরে টানা পরিশ্রমের মাধ্যমে প্রতিমাটিকে পূর্ণাঙ্গ ও আকর্ষণীয় রূপ দেওয়া হচ্ছে।

টিপনা পাল পাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিকাশ পাল বলেন, “গত বছর আমরা ৫০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের চমক দিয়েছিলাম। এবার আরও নতুনত্ব রঙিন রেশমি সুতার শৈল্পিক ব্যবহার করা হয়েছে। এতে প্রায় ১ লাখ টাকা ব্যয় হচ্ছে। যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ রাসায়নিক (Chemical) ব্যবহার করে এর অগ্নিঝুঁকি কমানোর সুব্যবস্থাও করা হয়েছে।”

কমিটির উপদেষ্টা অতুল পাল জানান, “বাংলাদেশের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো এত বিপুল পরিমাণ সুতার সংমিশ্রণে প্রতিমা তৈরি করা হচ্ছে। ভিন্নধর্মী এই আয়োজনের কারণে এবার স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশ-বিদেশের বহু মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি।”

ডুমুরিয়া পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ডুমুরিয়া উপজেলার ২শ১০টি মণ্ডপে শারদীয় পূজার প্রস্তুতি চলছে। তবে টিপনা পাল পাড়ার এই ব্যতিক্রমী আয়োজন পুরো উপজেলায় শারদীয় উৎসবের আমেজে এক ভিন্ন ও নতুন মাত্রা যোগ করেছে।

ডুমুরিয়ার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি সম্পর্কে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “ডুমুরিয়ার টিপনা পাল পাড়ার এই শিল্পকর্ম ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন সৃজনশীল কাজ উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি অগ্নি নিরাপত্তা ও দর্শনার্থীদের সুশৃঙ্খল গমনাগমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি, সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এবারও একটি উৎসবমুখর দুর্গাপূজা আমরা উপহার দিতে পারব।”শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

রমেক হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন:

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১১

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১২

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

১৩

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৪

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১৫

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৬

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১৭

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৮

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

২০