
পাবনা প্রতিনিধি:
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২ নম্বর আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় রয়েছেন মোছাঃ সালমা খাতুন।
তিনি নির্বাচিত হলে এলাকার নারী সমাজের উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিশেষ করে সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের অধিকার আদায়ে কাজ করা, নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং নারীদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি।
পাশাপাশি যেসব নারী নানা কারণে সমাজে পিছিয়ে রয়েছেন, তাঁদের কথা শোনা, তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করা এবং সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে তাঁদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চান এই প্রার্থী।
তাঁর প্রত্যাশা, নারীরা যেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং সমাজের উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখতে পারেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য।
মোছাঃ সালমা খাতুনের প্রত্যাশা, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় নির্বাচিত হলে তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবেন।
সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী সংরক্ষিত ২ নম্বর আসনের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ সালমা খাতুন।
মন্তব্য করুন