
বিশেষ প্রতিবেদনে : মোঃ রাশেদ আল আজাদ,
কালিয়াকৈর (গাজীপুর)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাসে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক এবং ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)।*
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব এম. আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন