admin
২৮ অগাস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গাবাড়ীতে মোটরসাইকেল ,অটো ভ্যান শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীম –

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ

আসন্ন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল ,অটো ভ্যান , শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল অটো ভ্যান শোডাউন করেন। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করে তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী মতবিনিময় করেন।

বিশেষ করে এ সময়ে তিনি তাহার নিজ বাসা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি নিজ নির্বাচনী অফিস থেকে নির্বাচনী মোটরসাইকেল অটো ভ্যান শোডাউন যাত্রা শুরু করেন , তিনি তাহার নির্বাচনে এলাকার অধিকাংশ এলাকা , আধাচাকী, বিশ্বাস বাড়ি ,জোক-নালা ,সেলবরিশা শগুনা চার রাস্তা ,মিলন মার্কেট ,ময়দান বাজার , মবুপুর ,সালদাইর গাবগাছি শ্যামগাতি চন্দন গাতি এবং সাথে আরো অন্যান্য নিজ নির্বাচনীয় এলাকায় সোডাউন এবং ব্যাপক গণসংযোগ করেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীম ভোটারদের কাছে তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইউনিয়ন উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, তারুণ্যের শক্তিতে গড়া, মানবিক ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদকবিরোধী কার্যক্রম এবং তরুণদের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানান।

মোটরসাইকেল অটো ভ্যান শোডাউন ও গণসংযোগে দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীম বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও আলোকিত ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।

এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১০

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১১

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১২

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৩

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৫

বেলকুচিতে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউসে নতুন সংযোজন আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য

১৬

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ।।,

১৭

নওগাঁর মহাদেবপুর চেরাগপুর ইউপি পরিষদে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ সংলাপ অনুষ্ঠিত

১৮

রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে সোলার লাইট, বৃক্ষ রোপন ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ।

১৯

মির্জাপুরে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকার

২০