admin
৫ নভেম্বর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

আফগানিস্তানের বিশিষ্ট সাংবাদিক নেতা, ন্যাশনাল হাউস অব জার্নালিস্টস অব আফগানিস্তান (NHJA)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের (WIPC) যুগ্ম সম্পাদক সায়েদ ইয়াসিন মাতিনের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, তুরস্ক, নেপাল ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধিরা আন্তরিক শুভকামনা ও সহমর্মিতা জানিয়েছেন।

৫ নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের (WIPC) নেতৃবৃন্দ পৃথক প্রতিক্রিয়ায় সায়েদ ইয়াসিন মাতিনের সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের মধ্যে আন্তর্জাতিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

WIPC-এর আন্তর্জাতিক সভাপতি আওরঙ্গজেব কামাল (বাংলাদেশ) বলেন,সায়েদ ইয়াসিন মাতিন আমাদের আন্তর্জাতিক সাংবাদিক পরিবারের একজন গুরুত্বপূর্ণ সহকর্মী ও নেতা। তাঁর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি ব্যক্তিগতভাবে এবং WIPC-এর পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসুন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওসমান বাইকুশ (তুরস্ক) বলেন, সাংবাদিকদের মধ্যে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন অটুট রাখতে হবে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

আন্তর্জাতিক সহ-সভাপতি ড. সৈয়দ খালিদ কায়েস (ভারত) বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাঁদের মানবিক সংকটেও পাশে দাঁড়ানো জরুরি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে (শ্রীলঙ্কা) বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সমাজের ঐক্য ও মানবিক সম্পর্ক আমাদের বড় শক্তি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের প্রত্যাশা।

WIPC-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব এবং পাকিস্তান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী (পাকিস্তান) বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি।

যুগ্ম মহাসচিব সুনীল আগরওয়াল (নেপাল) বলেন, আন্তর্জাতিক সাংবাদিক পরিবারের একজন সদস্যের অসুস্থতায় আমরা উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

আন্তর্জাতিক সাংগঠনিক মহাসচিব সমরেশ রায় (ভারত) বলেন, সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত বিপদেও পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রশাসনিক ও দপ্তর সম্পাদক আলহাজ সোহাগ (সৌদি আরব) বলেন, মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন। তাঁর জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা রয়েছে।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক শম্পা দাস (ভারত) বলেন,একজন সহকর্মীর অসুস্থতায় তাঁর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

স্থায়ী সদস্য মীর মোহাম্মদ আলী (ভারত) বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানবিক বন্ধন আরও শক্তিশালী হোক। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি।

নির্বাহী কমিটির সদস্য লক্ষ্মণ মুথুথান্থিরিগে (শ্রীলঙ্কা) বলেন, সাংবাদিকদের আন্তর্জাতিক ঐক্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করছি।

নির্বাহী কমিটির সদস্য কে. কে. ধাম্মিকা (শ্রীলঙ্কা) বলেন, “তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তাঁর জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল। আরো রোগ মুক্তি কামনা করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা খান সেলিম রহমান, বোর্ডের চেয়ারম্যান লায়ন্স হেলাল উদ্দিন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের সম্পাদক মোঃ আবুল হাসান, দুর্নীতি প্রতিদিনের সম্পাদক তাইজুল ইসলাম হিরু,হাজী জহরুল আমিন, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান ভূঁইয়া, শাহিন আলম আশিক প্রমুখ।

সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান

WIPC-এর আন্তর্জাতিক সভাপতি আওরঙ্গজেব কামাল আরও বলেন, বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম মানবিক দায়িত্ব।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি সাংবাদিকদের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা শুধু একটি আন্তর্জাতিক সংগঠনের সদস্য নই, আমরা একটি সাংবাদিক পরিবার। আমাদের মূল শক্তি ঐক্য, মানবিকতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতা।

WIPC আন্তর্জাতিক কেন্দ্রীয় নির্বাহী কমিটি – ২০২৬

১. আওরঙ্গজেব কামাল — বাংলাদেশ — আন্তর্জাতিক সভাপতি।
২. ওসমান বাইকুশ (Osman Baykuş) — তুরস্ক — সিনিয়র সহ-সভাপতি।
৩. ড. সৈয়দ খালিদ কায়েস — ভারত — আন্তর্জাতিক সহ-সভাপতি।
৪. রাঙ্গা বান্দারানায়েকে — শ্রীলঙ্কা — সহ-সভাপতি।
৫. মিয়ান ইশতিয়াক আলী — পাকিস্তান — কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব।
৬. সমরেশ রায় — ভারত — আন্তর্জাতিক সাংগঠনিক মহাসচিব।
৭. সৈয়দ ইয়াসিন মাতিন — আফগানিস্তান — যুগ্ম সম্পাদক।
৮. সুনীল আগরওয়াল — নেপাল — যুগ্ম মহাসচিব।
৯. আলহাজ সোহাগ — সৌদি আরব — প্রশাসনিক ও দপ্তর সম্পাদক।
১০. শম্পা দাস — ভারত — নারী ও শিশু বিষয়ক সম্পাদক।
১১. মোঃ আনিস প্রধান — বাংলাদেশ — নির্বাহী কমিটির সদস্য।
১২. রানা নাদিম আব্বাস — পাকিস্তান — নির্বাহী সদস্য।
১৩. লক্ষ্মণ মুথুথান্থিরিগে — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।
১৪. কে. কে. ধাম্মিকা — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।
১৫. শিরোমি রত্নায়েকে — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।
১৬. লাসান্থা রুহুনাগে — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।
১৭. মিথুন জয়বর্ধনে — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।
১৮. মীর মোহাম্মদ আলী — ভারত — স্থায়ী সদস্য।
১৯. জেইনেপ তিলকিচি (Zeynep Tilkici) — দেশ নিশ্চিতকরণ বাকি — আন্তর্জাতিক সদস্য।
২০. ফং তজে হং (Fong Tze Hong) — মালয়েশিয়া — আন্তর্জাতিক সদস্য।
২১. কিম বোলান (Kim Bolan) — কানাডা — আন্তর্জাতিক সদস্য।
২২. পল ভেয়ার (Paul Veyre) — কানাডা — আন্তর্জাতিক সদস্য।
২৩. মারিন গুগু (Marin Gugu) — জাপান — আন্তর্জাতিক সদস্য।

বিশ্বব্যাপী সাংবাদিক ঐক্যের সেতুবন্ধন

ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC) বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

সংগঠনটির স্লোগান “বিশ্বব্যাপী সাংবাদিক ঐক্যের সেতুবন্ধন।

পরিশেষে WIPC-এর আন্তর্জাতিক নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে সায়েদ ইয়াসিন মাতিনের দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করেন।

মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ মহাদেব পুর বাংলা মদ ও ট্যাপেন্টাডল সহ গ্রেফতার পাঁচ

১

নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক।

২

এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

৩

রাজশাহীতে ২ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

৪

নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি

৫

সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের।

৬

টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি

৭

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

৮

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

৯

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১০

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১১

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

১২

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৩

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

১৪

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৫

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

১৬

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

১৭

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১৮

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১৯

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২০