admin
৬ নভেম্বর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের।

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের মিরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা, ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানবিক সমস্যার সমাধানে আমরা দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা, দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এমন একটি পেশাগত পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে যে কেউ ইচ্ছা করলেই নিজেকে সাংবাদিক পরিচয় দিতে পারবেন না; বরং সাংবাদিকতার জন্য থাকতে হবে যথাযথ যোগ্যতা, নৈতিকতা ও পেশাগত স্বীকৃতি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাও সেই গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শামীম মজুমদার। তিনি বলেন, আগের অনেক সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে এই পরিবেশকে আরও উন্নত, নিরাপদ ও সাংবাদিকবান্ধব করে তুলতে হবে। আমি আশাবাদী, ধীরে ধীরে দেশের গণমাধ্যমের পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হবে।

সংগঠনের আরেক উপদেষ্টা হাজী মো. জহুরুল আমিন বলেন, সাংবাদিকরা বিভিন্ন সময়ে লাঞ্ছনা, বঞ্চনা ও নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন। অথচ তাঁদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য অনেক ক্ষেত্রেই কার্যকর কোনো ব্যবস্থা বা সহায়তার জায়গা খুঁজে পাওয়া যায় না। সাংবাদিকদের অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য একটি সুসংগঠিত ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এ আয়োজনকে সফল ও আনন্দমুখর করতে সংগঠনের সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

সভায় আগামী ২৮ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে

১. আহ্বায়ক: আওরঙ্গজেব কামাল
২. যুগ্ম আহ্বায়ক: হাজী মো. জহুরুল আমিন
৩. যুগ্ম আহ্বায়ক: কে. মোহাম্মদ হোসেন রিজভী
৪. সদস্য সচিব: রফিকুল ইসলাম
৫. সদস্য: মো. মিজানুর রহমান খান
৬. সদস্য: মো. শাহিন আলম আশিক
৭. সদস্য: মো. আজহার আলী।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আবুল হাসান, আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক যুগ্ম মহাসচিব মো. শাহিন আলম আশিক, মো. ওবায়দুল ইসলাম, আজহার আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করতে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ মহাদেব পুর বাংলা মদ ও ট্যাপেন্টাডল সহ গ্রেফতার পাঁচ

১

নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক।

২

এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

৩

রাজশাহীতে ২ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

৪

নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি

৫

সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের।

৬

টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি

৭

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

৮

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

৯

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১০

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১১

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

১২

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৩

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

১৪

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৫

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

১৬

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

১৭

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১৮

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১৯

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২০