দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৫১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। শতকরা পাশের হার ৯৯.৯৪ %।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯৮জন।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। গত ২০১৫ সাল থেকে বোর্ড কর্তৃক সেরাদের তালিকা না হলেও নিজেদের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন বলেন, কলেজের হোস্টেলে থেকে পড়াশোনাসহ শিক্ষক, অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করে সার্বক্ষনিক মনিটরিং এ রেখেছেন, এতে ভালো ফলাফল না করে উপায় ছিল না।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মাইমুনা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টার পাশাপাশি অভিভাবকদের নজরদারি ও আমাদের নিয়মিত পড়াশোনার কারণে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছে। যার কারণে শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ ফলাফল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক তথা নরসিংদীবাসীর অর্জন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাসের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে।

পরবর্তীতে শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও সকল ক্যাটাগরিতে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখে আসছে।

#সাদ্দাম উদ্দিন রাজ।
#নরসিংদী জেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন, দুইজনের মৃত্যু

১

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্বারোপ

২

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে বেতন-ভাতা আটকে অর্থ দাবির অভিযোগ

৩

মনিরুজ্জামান তোফায়েল এখন সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি)ও পিআইডি কার্ড বানিজ্যে ব্যস্ত।

৪

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে এজাহার ভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

৫

ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ভাবগাম্ভীর্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৬

নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে

৭

মানবিক সেবায় সবার আগে,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন

৮

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

৯

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১০

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

১১

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

১৩

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৪

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

১৫

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১৬

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

১৭

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১৮

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১৯

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

২০