দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
১৬ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমেক,হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার:

মাটি মামুন রংপুর :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার করা হয়। রংপুর বিভাগে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এক বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ২০০ জন স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার হয়েছে। যা সার্জারি বিভাগের মোট অস্ত্রোপচারের মধ্যে সর্বাধিক। অজ্ঞতার কারণে অনেক রোগী হাসপাতালে স্তন ক্যান্সারের চিকিৎসা নিতে আসছে না। চিকিৎসা নিতে দেরি করায় অনেককে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগ আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য দেন। সকালে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.শরিফুল ইসলাম নন্তুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল হক, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ ইলোরাসহ সার্জারির মাধ্যমে স্তন ক্যান্সার থেকে সুস্থ হওয়া নারীরা। এতে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ স্তন ক্যান্সারের চিকিৎসায় বহির্বিভাগে একটি ক্লিনিক চালু করেছে। যেখানে স্তনের স্ক্রিনিংসহ চিকিৎসকরা স্তন ক্যান্সার প্রতিরোধে পরামর্শ দিয়ে থাকেন। যাদের বয়স ৩০ থেকে ৫০ কিংবা তার বেশি, তাদের স্তনে যদি কোনো গুটি, চাকা বা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা পরবর্তী মাসিক ঋতুচক্র পার হওয়ার পরও থেকে যায়। তাহলে স্তন ক্যান্সারের শঙ্কায় থেকে দ্রুত কোনো সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। বেশির ভাগ রোগী দেরি করে হাসপাতালে আসায় তাদের সুস্থ করে তোলা সম্ভব হয় না। বক্তারা আরও বলেন, স্তন ক্যান্সার হলে মানুষ মারা যায় সমাজে এমন ভ্রান্ত ধারণা রয়েছে। এই ক্যান্সারের চিকিৎসা করে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নেই। যদি এই মেশিন চলে আসে তখন স্তন কেটে না ফেলেও স্তন ক্যান্সারের অপারেশন করা সম্ভব হবে। এছাড়া স্তন ক্যান্সার রোগীদের অপারেশনসহ কেমোথেরাপি কার্যক্রম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু রয়েছে।
এরপর একটি র‌্যালি রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কেককাটাসহ কলেজ অডিটরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

১

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

২

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

৫

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

৬

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

৭

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

৮

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

৯

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১০

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১২

নারী অধিকার ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছাঃ সালমা খাতুন

১৩

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

১৪

কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

১৫

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান: ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক ১

১৬

নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

১৭

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা।।

১৮

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১৯

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।

২০