দেওয়ান মোহাম্মদ রাশেদ আল আজাদ
১ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির এর৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিতহয়েছে।

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপি এক বিশাল র‍্যালি বের করে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহানগরীর ওয়ারলেস গেট থেকে বের হওয়া এ র‍্যালি শেষে এক পথসভা হয়। এর আগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকায় নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী ওয়্যারলেস গেট এলাকার সড়ক ও আশপাশের বিভিন্ন দোকানপাট এবং ভবনের সামনের আঙিনায় অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে অবস্থান নেন।

দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না কমায়, পরিশেষে বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর র‍্যালি শুরু হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম.মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে র‍্যালিটি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা: মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এড. শহীদুজ্জামান, এড.মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, অধ্যাপক নজরুল ইসলাম,গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড ও ওয়ারলেস গেট এলাকায় পথসভায় মিলিত হন। ওয়ারলেস গেটে দাঁড়িয়ে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পথসভার শুরুতে নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তাগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের দুই মহান রাজনৈতিক নক্ষত্রের রক্তের উত্তরাধিকার, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে গাজীপুর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সময় উপস্থিত সকল নেতাকর্মী হাত তুলে এই ঐক্যের পক্ষে দৃঢ় একাত্মতা প্রকাশ করেন।

প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টি সত্ত্বেও গাজীপুর মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার
নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে এক সফল ও প্রাণবন্ত সমাবেশে পরিণত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১০

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১১

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১২

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৩

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৫

বেলকুচিতে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউসে নতুন সংযোজন আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য

১৬

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ।।,

১৭

নওগাঁর মহাদেবপুর চেরাগপুর ইউপি পরিষদে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ সংলাপ অনুষ্ঠিত

১৮

রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে সোলার লাইট, বৃক্ষ রোপন ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ।

১৯

মির্জাপুরে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকার

২০