admin
২৪ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ধুনজইল মোড়ে অটোচার্জার মোটরসাইকেল সংঘর্ষে তারেক নামে এক যুবকের মৃত্যু

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলাে চৌমাশিয়া ধুনজইল মোড়ে অটো- চার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২ টার দিকে তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার উত্তর আন্ধার কোটা গ্রামের মুনির হোসেনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি অটোচার্জার নওহাটা মোড় থেকে মাতাজিহাটের দিকে যাচ্ছিল। পথে নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড়ে পৌঁছালে তারেক হোসেনের মোটরসাইকেলের সঙ্গে অটোচার্জারটির সংঘর্ষ হয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। তারেকের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের ৩১ সদস্যের এ্যাকশন কমিটির প্রথম সভা

১

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

২

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা

৩

ফুলপুরে ১৮ মাসের শিশু মারিয়া হত্যা, দ্রুত গ্রেফতার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

৪

ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা

৫

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

৬

শ্রমিক আন্দোলন ও সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে এমপি সালাউদ্দিন বাবু।

৭

টাঙ্গাইলের ধনবাড়ী বলিভদ্র গ্রামের মোঃ মিলন আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে! সর্বহারা:

৮

নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা

৯

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

১০

মরহুম রওশন আলী সরদার স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১১

টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১২

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

১৩

আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৪

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম;আদিতমারী ইউএনও

১৫

বকশীগঞ্জে মোটরসাইকেল-কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১৬

শ্রমিক নেতাদের সাথে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবর রহমানের জরুরী বৈঠক: কোনো শ্রমিক নেতাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না

১৭

যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১৮

ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন

১৯

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অগ্নিসংযোগ ভাঙচুর করেছে।

২০