
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এবং আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম মিন্টু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
গত ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের পাথালিয়া পূজা মণ্ডপ, পাথালিয়া পূর্বপাড়া পূজা মণ্ডপ, বর্তা ও বর্তা দক্ষিণপাড়া পূজা মণ্ডপ এবং শ্রী পাগল রাম গোপাল পূজা মণ্ডপসহ ইউনিয়নের মোট ১৩টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম মিন্টু সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। কোনো উগ্রপন্থী যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করে, তবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য তিনি সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুবায়োত হোসেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম মিন্টুর আপন ছোট ভাই লুৎফর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার
শাহিদুল ইসলাম
মন্তব্য করুন