admin
৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনিরুজ্জামান তোফায়েল এখন সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি)ও পিআইডি কার্ড বানিজ্যে ব্যস্ত।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয়ধারী মোঃ
মনিরুজ্জামান তোফায়েলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সরকারি দপ্তরে তদবির এবং পিআইডির পরিচয়পত্র দেওয়ার নামে অর্থ গ্রহণের একাধিক অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর তিনি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেন।

বর্তমানে তিনি দৈনিক নবজীবন পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

এ বিষয়ে পত্রিকাটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মনিরুজ্জামান তাদের প্রতিষ্ঠানে কাজ করতেন। বিভিন্ন ব্যক্তির সঙ্গে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ ওঠায় প্রায় ছয় মাস আগে তাঁকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মনিরুজ্জামানকে প্রতারক বলেও মন্তব্য করেন।

নারায়ণগঞ্জের মান্নান মিয়া অভিযোগ করেন, ডিসি অফিসের একটি ফাইল পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে।

অন্যদিকে, সোহেল রানা নামে একজন ভূক্তভূগী অভিযোগ করেন, খাগড়াছড়িতে তাঁদের ওয়ারিশদের জমি সরকার অধিগ্রহণ করায় ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে মনিরুজ্জামান বিভিন্ন সময়ে ওয়ারিশদের কাছ থেকে ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ ৭০ হাজার ও ১০ হাজার টাকা গ্রহণ করেন।গনপূত মন্ত্রণালয়ের সচিব তার ঘনিষ্ঠজন বলে আমাদের সাথে সম্পক করেন।

অভিযোগ রয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরিচয়, স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের যুগ্ন সচিব আর এলাকার ছোটভাই, এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী চাচা পারিবারিক আত্মীয় ও এপিএসের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে তিনি তদবির বাণিজ্য চালিয়ে আসছেন।

এ ছাড়া পিআইডির পরিচয়পত্র দেওয়ার কথা বলে প্রতিটি কার্ডের জন্য এক থেকে দেড় লাখ টাকা গ্রহণ এবং এভাবে প্রায় ২২-২৩টি কার্ডের বিপরীতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি) সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে প্রবেশের সুযোগ দেওয়ার বিনিময়ে জনপ্রতি এক হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আর্থিক লেনদেন, হোয়াটসঅ্যাপ যোগাযোগ, পিআইডির কার্ড ইস্যু ও সচিবালয়ের প্রবেশপত্রসংক্রান্ত নথি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনএসআই, সচিবালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান তোফায়েলের বক্তব্য চাওয়া হলে সাংবাদিকপরিচয় দেওয়া আর কথা বলতে চান নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

১

টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন, দুইজনের মৃত্যু

২

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্বারোপ

৩

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে বেতন-ভাতা আটকে অর্থ দাবির অভিযোগ

৪

মনিরুজ্জামান তোফায়েল এখন সচিবালয়ে অস্থায়ী প্রবেশপত্র (ওটিভি)ও পিআইডি কার্ড বানিজ্যে ব্যস্ত।

৫

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে এজাহার ভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

৬

ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ভাবগাম্ভীর্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে

৮

মানবিক সেবায় সবার আগে,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন

৯

বাকলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, ছুরিকাঘাতে আহত ২

১০

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১১

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

১২

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

১৩

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

১৪

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

১৬

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১৭

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

১৮

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

১৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

২০