admin
৩০ অগাস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে. এম. সিরাজুল হক।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ জামান, সৈয়দ আলী মাস্টার, আব্দুর রহিম ও শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার মা, পারভীন, শিক্ষার্থী জুবাইদার পিতা, জহুরুল ইসলাম, শিক্ষার্থী মৃত্তিকা পারভীনের মা মুক্তা পারভীন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়ার পিতা ও গাড়াকোলা কামরুজ্জামান হ্যাপী দাখিল মাদ্রাসার সুপার জনাব মো:ইউনুস আলী এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার অভিভাবক ও উপস্থিত স্থানীয়রা।
বক্তারা বলেন, স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় এবং এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলার জন্য যেসব শিক্ষার্থীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জড়িয়ে কোনো বিভ্রান্তিকর বা ভিত্তিহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

সংবাদ প্রেরকঃ
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
তারিখ ঃ ৩০/৮/২০২৬ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের – ‘৭০০ ফুট কাজ শেষ, বাকি অংশও চলছে’—বর্ষা ও মাটির সংকটকে কাজ বন্ধের কারণ; অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি –

মধুপুরে বিনামূল্যের বিতরণযোগ্য পাঠ্য বই আটক, গ্রেফতার ১, থানায় মামলা

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে আন্দার মানিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু

কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পাবনায় ইসকন মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাতেনাতে আটক

১০

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১১

বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল”ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত–

১২

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১৩

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

১৫

বেলকুচিতে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউসে নতুন সংযোজন আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য

১৬

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ।।,

১৭

নওগাঁর মহাদেবপুর চেরাগপুর ইউপি পরিষদে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ সংলাপ অনুষ্ঠিত

১৮

রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে সোলার লাইট, বৃক্ষ রোপন ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ।

১৯

মির্জাপুরে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকার

২০