admin
৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে বেতন-ভাতা আটকে অর্থ দাবির অভিযোগ

মোঃ খোরশেদ আলম বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা, আত্মীয়স্বজনকে নিয়ে পকেট কমিটি গঠন এবং শিক্ষকদের বেতন-ভাতা আটকে রেখে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার ও সুবিচার চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তাঁর নিকটাত্মীয়দের নিয়ে একটি পকেট কমিটি গঠন করে সরকারি ও প্রাতিষ্ঠানিক নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ ছাড়া শিক্ষকদের সরকারি অংশের বেতন-ভাতা বিতরণেও স্বেচ্ছাচারিতা করছেন।

২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির ১৫ জন শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছিল। এর আগেও বিভিন্ন সময়ে কয়েকজন শিক্ষকের টানা ৯, ৮ ও ৬ মাসের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বন্ধ থাকা বেতন-ভাতা ছাড় করার অনুরোধ জানালে অধ্যক্ষ প্রত্যেক শিক্ষকের কাছে তিন লাখ টাকা করে দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয়।

দীর্ঘদিন বেতন-ভাতা আটকে রাখার কারণে শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজাদুর রহমান ভূঁইয়া বলেন, আগামী সপ্তাহে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

৩

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

৪

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

৬

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

৭

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

৮

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

৯

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১০

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১১

নারী অধিকার ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছাঃ সালমা খাতুন

১২

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

১৩

কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

১৪

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান: ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক ১

১৫

নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

১৬

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা।।

১৭

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১৮

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।

১৯

জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক

২০