দেওয়ান মো,: রাশেদ আল আজাদ
৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে।

সারসংকটের অজুহাত দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

এ ঘটনায় অতিরিক্ত দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে গত ২৫ আগস্ট জারি করা এক পরিপত্রে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার কিনে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী সারসংকটের অজুহাতে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২ নভেম্বর বিকেলে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকগৌরী বাজারে গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান।

এছাড়া সতীহাট, দেলুয়াবাড়ী ও চৌবাড়ীয়াসহ উপজেলার বিভিন্ন বাজারেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের গুসাইপুর গ্রামের কৃষক রিয়াজুর ইসলাম বলেন, “চার-পাঁচ দিন আগে দেলুয়াবাড়ী বাজারের একটি দোকান থেকে বাধ্য হয়ে প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার ৭০০ টাকা দরে কিনেছি।”

এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শায়লা শারমিন বলেন, “কৃষকদের জিম্মি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই।

কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মূল্য অবশ্যই মানতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

১

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

২

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

৫

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

৬

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

৭

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

৮

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

৯

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১০

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১২

নারী অধিকার ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছাঃ সালমা খাতুন

১৩

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

১৪

কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

১৫

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান: ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক ১

১৬

নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

১৭

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা।।

১৮

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১৯

‎গাইবান্ধার বালুয়া বাজারে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ।

২০