admin
৪ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবার বিশাল চালান জব্দ, দেশীয় অস্ত্রসহ আটক ২

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত হ্নীলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করা হয়। এর আগে ব্যাটালিয়নের সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে ইয়াবার বড় চালান বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারির অবস্থানের তথ্য পায়।
পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই যুবককে আটক করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এসব অভিযানে সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

১

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

২

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৩

পাবনার মোঃ মিঠুন শেখ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৪

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

৫

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

৬

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

৭

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

৮

গুরুদাসপুরে জাকিরের রহস্যময় মৃত্যু: সাত দিনের নিখোঁজ অধ্যায়ের পর লিচু বাগানে মরদেহ, অন্ধকারে মৃত্যুর নেপথ্যের রহস্য!

৯

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

১০

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর

১১

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপিকে অভিনন্দন

১২

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৩

নারী অধিকার ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছাঃ সালমা খাতুন

১৪

বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা মানবিক সহযোগিতার আহ্বান।

১৫

কুমিল্লায় শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা পাঠশালার চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার

১৬

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান: ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক ১

১৭

নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

১৮

রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা।।

১৯

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

২০