admin
২৮ অক্টোবর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) গোলাম মাঈনউদ্দীন হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তার প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের বিভিন্ন কাজে গোলাম মাঈনউদ্দীন হাসান ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহকর্মী। কাজের প্রতি তাঁর একাগ্রতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশাসনের সার্বিক গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।

জেলা প্রশাসক বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরবর্তী কর্মস্থলে কর্মজীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাম মাঈনউদ্দীন হাসান একজন দক্ষ কর্মকর্তা হওয়ার পাশাপাশি জুনিয়র সহকর্মীদের প্রতি ছিলেন আন্তরিক ও অভিভাবকতুল্য। তিনি বিভিন্ন কাজে জুনিয়রদের উৎসাহ, সহযোগিতা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে তাঁদের দায়িত্ব পালনে সহায়তা করতেন। তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব ও আন্তরিকতা সহকর্মীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে গোলাম মাঈনউদ্দীন হাসান চট্টগ্রামে দায়িত্ব পালনকালীন সময়কে আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত (জামিল) সৈকতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমনে আস্থার প্রতীক নাটোরের পুলিশ সুপার শরীফুল হক! অপরাধ দমনে কঠোর বার্তা, পীরগঞ্জ বাজারে সরাসরি শুনলেন জনতার অভিযোগ

১

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব

২

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ে ময়না নামে এক নারীর মরদেহ উদ্ধার

৩

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

৪

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

৬

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৭

সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা কোথায়? অস্ত্রের মুখে জিম্মি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

৮

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি,পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১০

আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে সৌদি প্রবাসী মিলন সর্বহারা

১১

সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

১২

আগে পুনর্বাসন পরে উন্নয়ন”— ভূমিহীনদের অধিকার আদায়ে রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশালট সমাবেশ।

১৩

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৪

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা: ঢাকায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

১৫

নওগাঁ পত্নী তলায় গাঁজা সহ এক মহিলা আটক, ‌

১৬

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

১৭

সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে সহিংসতা: কুমিল্লায় বক্তারা মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, নির্যাতনের শিকার ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

১৮

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ।

২০